আর্জেন্টাইন ফুটবলারদের ভঙ্গিমায় পরীমণির উদযাপন, ভাইরাল ভিডিও

Jun 20, 2026 - 18:22
 0  14
আর্জেন্টাইন ফুটবলারদের ভঙ্গিমায় পরীমণির উদযাপন, ভাইরাল ভিডিও

ফিফা বিশ্বকাপের উন্মাদনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, তখন সেই আবহে নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী Pori Moni। বরাবরের মতো এবারও Lionel Messi ও আর্জেন্টিনা দলের প্রতি নিজের সমর্থন সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি শেয়ার করেছিলেন এই অভিনেত্রী। সেই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’

এর ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ব্যতিক্রমী ভিডিও প্রকাশ করেন পরীমণি। ভিডিওতে তাকে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতে দেখা যায়। জার্সির সামনে ‘মেসি ১০’ এবং পেছনে ‘পরী’ লেখা ছিল।

ভিডিওটির মূল আকর্ষণ ছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি গানের সঙ্গে মিলিয়ে তাদের বিভিন্ন সিগনেচার উদযাপন ও ভঙ্গিমার অনুকরণ। ফুটবলারদের মাঠের বাস্তব মুহূর্তের ভিডিও ক্লিপের সঙ্গে পরীমণির অভিনয়ধর্মী উপস্থাপনা ভিডিওটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

ভিডিওতে তাকে Emiliano Martínez-এর বিখ্যাত উদযাপন, Nahuel Molina-র উল্লাস এবং Cristian RomeroMarcos Senesi-র সিগনেচার ভঙ্গি অনুসরণ করতে দেখা যায়।

এছাড়াও Alexis Mac Allister, Leandro Paredes, Enzo Fernández, Julián Álvarez এবং Nicolás González-এর বিভিন্ন ভঙ্গিমাও অনুকরণ করেন তিনি।

ভিডিওর শেষাংশে জার্সি গায়ে ও রঙিন সাজে গ্ল্যামারাস উপস্থিতিতে ধরা দেন পরীমণি, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া দেখা যায়। আর্জেন্টিনা সমর্থকরা তার এই ব্যতিক্রমী উদযাপনের প্রশংসা করেছেন। অন্যদিকে ব্রাজিল সমর্থকরাও মজার মন্তব্যের মাধ্যমে আলোচনায় যোগ দিয়েছেন।

বিশ্বকাপের উত্তেজনার মাঝে নিজের প্রিয় দলকে ঘিরে পরীমণির এই অভিনব আয়োজন ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow