ইনজুরি কাটাতে অ্যান্টি-গ্র্যাভিটি ট্রেডমিলে নেইমার

Jun 8, 2026 - 13:12
 0  16
ইনজুরি কাটাতে অ্যান্টি-গ্র্যাভিটি ট্রেডমিলে নেইমার

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতিতে ইনজুরি কাটিয়ে দ্রুত মাঠে ফিরতে আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ডান পায়ের কাফ ইনজুরি থেকে সেরে উঠতে তিনি ব্যবহার করছেন নাসার প্রযুক্তি দ্বারা অনুপ্রাণিত বিশেষ পুনর্বাসন যন্ত্র ‘অ্যান্টি-গ্র্যাভিটি ট্রেডমিল’।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তে জানিয়েছে, এই অত্যাধুনিক ট্রেডমিল শরীরের ওজনের একটি অংশ কমিয়ে দেয়, ফলে দৌড়ানোর সময় ইনজুরিগ্রস্ত স্থানে চাপ অনেকটাই হ্রাস পায়। শনিবার (৬ জুন) এই যন্ত্রে হালকা অনুশীলনও করেছেন নেইমার।

বিশ্বজুড়ে ক্রীড়াবিদদের পুনর্বাসন প্রক্রিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে ব্যবহৃত হচ্ছে অ্যান্টি-গ্র্যাভিটি প্রযুক্তি। ব্রাজিলের কয়েকটি ক্লাবও ইতোমধ্যে তাদের মেডিকেল ইউনিটে এই প্রযুক্তি সংযুক্ত করেছে।

বর্তমানে নেইমারের শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য বিভিন্ন ইমেজিং পরীক্ষা চলছে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হবে তার পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা।

ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের সুস্থতা নিয়ে তারা আশাবাদী। তবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। চিকিৎসকদের অনুমতি মিললে ধাপে ধাপে বল নিয়ে অনুশীলনে ফিরবেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নকে সামনে রেখে নেইমারের ফিটনেস পরিস্থিতি এখন ফুটবলপ্রেমীদের অন্যতম আলোচনার বিষয়। তার মেডিকেল রিপোর্টের দিকেই নজর রাখছে পুরো ফুটবল বিশ্ব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow