ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

May 2, 2026 - 16:46
 0  16
ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি চিত্রনায়ক আদর আজাদ এবং চিত্রনায়িকা পূজা চেরি।

ফেরারী ফরহাদের গল্প ও সংলাপে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আলোক হাসান। এতে সমাজপতিদের প্রভাব ও প্রতিকূলতাকে উপেক্ষা করে এক অমর প্রেম ও বিরহের কাহিনি তুলে ধরা হয়েছে।

সিনেমার মুক্তি প্রসঙ্গে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, প্রতিষ্ঠানটি সবসময় নান্দনিক ও পারিবারিক গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। তার মতে, ‘নাকফুলের কাব্য’ দর্শকদের জন্য একটি পরিপূর্ণ বাংলাদেশি গল্প ও মানসম্মত নির্মাণ উপহার দেবে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ পরিবারের সঙ্গে হলে গিয়ে উপভোগ করবেন দর্শকরা।

তিনটি গান সম্বলিত এই চলচ্চিত্রে প্রেম, রোমান্স ও কমেডির মিশ্রণ থাকবে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, গাজী রাকায়েতসহ আরও অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow