একসঙ্গে গাইছেন অরিজিৎ-জাংকুক

Mar 26, 2026 - 21:05
 0  14
একসঙ্গে গাইছেন অরিজিৎ-জাংকুক

বিশ্বসংগীত অঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং এবং কে-পপ ব্যান্ডের তারকা জাংকুক। ভিন্ন দুই ধারার এই দুই শিল্পীর সম্ভাব্য যৌথ কাজ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অরিজিৎ সিংয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন জাংকুক। পোস্টের ক্যাপশনে তিনি অরিজিৎকে শুধু অসাধারণ শিল্পী নয়, বরং একজন বিনয়ী ও মানবিক মানুষ হিসেবেও প্রশংসা করেন।

জাংকুক আরও উল্লেখ করেন, অরিজিতের ব্যক্তিত্ব ও কথাবার্তায় এক ধরনের প্রশান্তি ও আন্তরিকতা রয়েছে, যা তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে। তার ভাষায়, শিল্পী পরিচয়ের বাইরেও মানুষ হিসেবে অরিজিৎ অত্যন্ত অনন্য।

শেয়ার করা ছবিগুলোতে দুই তারকাকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে—কখনো খাবারের টেবিলে, কখনো গিটার হাতে, আবার কখনো মিউজিক রুমে গভীর আলোচনায়। জাংকুক জানিয়েছেন, তারা একসঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিয়েছেন এবং বিশেষ একটি কাজ নিয়েও আলোচনা করেছেন। এতে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এই দুই শিল্পীর যৌথ কোনো প্রজেক্ট প্রকাশ পেতে পারে।

উল্লেখ্য, প্রায় চার বছর বিরতির পর গত ২০ মার্চ বিটিএস তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম আরিরাং প্রকাশ করে। মুক্তির প্রথম দিনেই প্রায় ৩.৯৮ মিলিয়ন কপি বিক্রি হয়ে কে-পপ ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে এই অ্যালবাম। এর ‘সুইফম’ গানটি বর্তমানে ৯০টিরও বেশি দেশের আইটিউনস টপ সং তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে।

অন্যদিকে, অরিজিৎ সিং সাম্প্রতিক সময়ে প্লেব্যাক গানে কিছুটা বিরতি দিয়ে সংগীতচর্চা এবং চলচ্চিত্র পরিচালনার দিকে মনোযোগ দিচ্ছেন বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow