কারিনার পর এবার হেপাটাইটিসে আক্রান্ত ডিজে সনিকা

May 19, 2026 - 16:50
 0  20
কারিনার পর এবার হেপাটাইটিসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা ভক্তদের জানান তিনি। হাসপাতালের শয্যায় তোলা একটি ছবি পোস্ট করে সনিকা লিখেছেন, ‘আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঠিকানা।’ পোস্টের সঙ্গে তিনি একটি সাদা হৃদয়ের ইমোজিও যুক্ত করেন।

তার অসুস্থতার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা দ্রুত সুস্থতা কামনা করছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীতাঙ্গনে পথচলা শুরু করেন সনিকা। অল্প সময়ের মধ্যেই তিনি দেশের সংগীতজগতে নিজের অবস্থান তৈরি করেন। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেকে পরিচিত করে তোলেন।

পরবর্তীতে ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ সম্মাননা অর্জন করেন তিনি। এরপর গায়িকা হিসেবেও ক্যারিয়ার শুরু করেন। ২০১৪ সালে তার প্রথম মিউজিক ভিডিও ‘ভল্লাগে’ প্রকাশ পায়।

সংগীতের পাশাপাশি অভিনয়েও যুক্ত হন সনিকা। ২০১৫ সালে ‘লাস্ট সিকোয়েন্স’ এবং ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow