কোরবানিতে কোন পশুতে কতজন শরিক হতে পারবেন? জানুন ইসলামি বিধান

May 17, 2026 - 16:49
 0  13
কোরবানিতে কোন পশুতে কতজন শরিক হতে পারবেন? জানুন ইসলামি বিধান

ইসলামে সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি একটি ওয়াজিব ইবাদত হিসেবে নির্ধারিত। এ বিষয়ে মুহাম্মদ (সা.) কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘যার কোরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু সে কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে।’ (মুসনাদে আহমদ: ২/৩২১, মুস্তাদরাকে হাকেম: ৭৬৩৯, আত্তারগীব ওয়াত্তারহীব: ২/১৫৫)

পবিত্র Al-Quran-এ মহান আল্লাহ তাআলা বলেন, “অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশে নামাজ আদায় করো এবং কোরবানি করো।” (সুরা কাওসার: ২)

ইসলামি বিধান অনুযায়ী, প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের এমন প্রত্যেক মুসলিম নারী-পুরুষ, যিনি ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্তের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক থাকবেন, তার ওপর কোরবানি করা ওয়াজিব হবে। (আলমুহিতুল বুরহানি: ৮/৪৫৫, ফাতাওয়া তাতারখানিয়া: ১৭/৪০৫)

কোরবানির সময় অনেকেই পশুতে একাধিক ব্যক্তিকে শরিক করেন। শরিয়তের দৃষ্টিতে এটি বৈধ হলেও কোন পশুতে কতজন অংশ নিতে পারবেন, তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকে।

এ বিষয়ে ইসলামি স্কলার মুফতি রেজাউল করীম আবরার জানান, ছাগল, ভেড়া কিংবা দুম্বার ক্ষেত্রে একজনের বেশি অংশগ্রহণ বৈধ নয়। এ ধরনের একটি পশুতে দুই বা ততোধিক ব্যক্তি অংশীদার হলে কারও কোরবানি সহিহ হবে না।

তবে গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক হওয়ার সুযোগ রয়েছে। সাতজনের বেশি অংশগ্রহণ করলে কারও কোরবানি সহিহ হবে না। (মুসলিম: ১৩১৮, মুয়াত্তা মালেক: ১/৩১৯, কাযীখান: ৩/৩৪৯, বাদায়েউস সানায়ে: ৪/২০৭-২০৮)

তিনি আরও জানান, জাবির (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন, একটি গরু কিংবা একটি উটে সাতজন করে অংশীদার হওয়া যাবে। (মুসলিম: ১২১৮)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow