ছিনতাই হয়ে যাচ্ছিল আড়াই কোটির ঘড়ি, যেভাবে বাঁচলেন রোহিত শর্মা

May 9, 2026 - 16:28
 0  15
ছিনতাই হয়ে যাচ্ছিল আড়াই কোটির ঘড়ি, যেভাবে বাঁচলেন রোহিত শর্মা

আইপিএলের ব্যস্ত সূচির মধ্যেই অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মা। এক ভক্তের সঙ্গে ছবি তুলতে গিয়ে হাতের দামী ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে তার সঙ্গে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গাড়ির ভেতরে বসে কয়েকজন সমর্থকের সঙ্গে কথা বলছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক। এ সময় ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। পরে এক সমর্থকের সেলফি তোলার অনুরোধেও সাড়া দেন হাসিমুখেই।

তবে সেলফি তোলার মুহূর্তেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভিডিও অনুযায়ী, ছবি তোলার অজুহাতে এক ব্যক্তি গাড়ির খুব কাছে চলে আসেন। রোহিত যখন ক্যামেরার দিকে মনোযোগ দেন, তখন ওই ব্যক্তি তার হাতে থাকা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের রোলেক্স জিরাফ ঘড়িটি টান দেওয়ার চেষ্টা করেন।

পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত হাত সরিয়ে নেন রোহিত শর্মা। পরে ওই ব্যক্তির প্রতি অসন্তোষ প্রকাশ করতেও দেখা যায় তাকে। ঘটনার পরপরই বিরক্ত হয়ে গাড়ির জানালাও বন্ধ করে দেন ভারতীয় এই ব্যাটার।

চলতি আইপিএলে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন রোহিত। এই কয়েক ম্যাচে তার সংগ্রহ ২২১ রান। গড় ৫৫ দশমিক ২৫ এবং স্ট্রাইক রেট ১৭৪ দশমিক ০১।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow