জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা, বৈধ হওয়ার সুযোগ

Jun 18, 2026 - 11:24
 0  13
জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা, বৈধ হওয়ার সুযোগ

জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এই সুযোগের আওতায় তারা চাইলে বৈধভাবে কাজের সুযোগ নিতে পারবেন অথবা কোনো ধরনের জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন।

বুধবার (১৭ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে Embassy of Bangladesh in Jordan। বিজ্ঞপ্তিটি দূতাবাসের আনুষ্ঠানিক ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

দূতাবাস জানায়, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য এই বিশেষ সাধারণ ক্ষমা কার্যকর করেছে। এর আওতায় অবৈধভাবে থাকা শ্রমিকরা জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন।

একই সঙ্গে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তারা জর্ডানে থেকেই বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারবেন। এছাড়া সাধারণ ক্ষমার সুবিধা নিয়ে কর্মীরা চাইলে তাদের বর্তমান কর্মস্থল পরিবর্তন করতেও পারবেন।

গৃহকর্মীদের ক্ষেত্রেও নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি যারা ভ্রমণ ভিসায় জর্ডানে গেছেন, তারাও চাইলে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সাধারণ ক্ষমার আওতায় যেকোনো সুবিধা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রবাসীদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow