দীর্ঘ ছুটি শেষে রোববার থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

Mar 28, 2026 - 11:20
 0  17
দীর্ঘ ছুটি শেষে রোববার থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ বিরতির পর রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও নিয়মিত পাঠদান শুরু হচ্ছে। প্রায় এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর শিক্ষার্থীরা পুনরায় শ্রেণিকক্ষে ফিরবে।

শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, কলেজগুলোতে ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি একত্রে শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত অব্যাহত ছিল। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বিরতির সময় আরও বাড়ে। ফলে ২৯ মার্চ থেকে কলেজগুলোতে পুনরায় ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে।

একইভাবে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি পালন করা হয়। প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ৮ মার্চ থেকে শুরু হওয়া ছুটি একই সময় শেষ হচ্ছে। এর ফলে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে খুলছে।

দীর্ঘ বিরতির কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে প্রাথমিক পর্যায়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, স্কুল খোলার পর ধারাবাহিকভাবে ১০টি শনিবারও ক্লাস চালু থাকবে। এতে নির্ধারিত পাঠসূচি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow