দেশরক্ষায় জীবন দিতে প্রস্তুত কোটি কোটি ইরানি: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশরক্ষায় ইতোমধ্যে ১ কোটি ৪০ লাখের বেশি ইরানি নাগরিক নিজেদের জীবন উৎসর্গে প্রস্তুতির কথা প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দেশের প্রতি দায়বদ্ধতা থেকে তিনিও নিজের জীবন উৎসর্গ করেছেন এবং ভবিষ্যতেও সেই অঙ্গীকার অব্যাহত রাখবেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তা নিহত হন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera-এর বরাতে এ তথ্য জানা গেছে।
What's Your Reaction?