দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী

Apr 7, 2026 - 15:25
 0  9
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, বর্তমানে সংরক্ষিত জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল, যার পরিমাণ ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। পাশাপাশি অকটেনের মজুত রয়েছে ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোলের পরিমাণ ১৬ হাজার টন।

তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহ করছে। একই সঙ্গে অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত এক মাসে পরিচালিত এসব অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

জ্বালানি তেলের মূল্য সমন্বয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে একটি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা সাপেক্ষে তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow