নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন সাদিয়া আয়মান, ভক্তদের বিয়ের প্রস্তাবের ঢল
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা তার একগুচ্ছ নতুন ছবি মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।
প্রকাশিত ছবিগুলোতে তাকে গোলাপি শাড়ি ও সবুজ ব্লাউজে অত্যন্ত স্নিগ্ধ ও আকর্ষণীয় রূপে দেখা গেছে। ছবির ক্যাপশনে কাব্যিক ভঙ্গিতে তিনি লিখেছেন—“তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্নান।”
ছবি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন নানা উপমায়। একজন ভক্ত আবহাওয়ার সঙ্গে মিলিয়ে মন্তব্য করেন, “আবহাওয়া যেমন, ছবিও তেমন।” আবার কেউ সৌন্দর্যের প্রশংসার পাশাপাশি তাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অনেকে তাকে ‘লাল পরী’ বলেও সম্বোধন করেছেন।
ভক্তদের মুগ্ধতা এতটাই যে, কেউ সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে মন্তব্যে লিখেছেন—অভিনেত্রী রাজি থাকলে তিনি কাজী নিয়ে আসতেও প্রস্তুত। অন্য একজন ভক্ত তার জন্য একটি ছোট কবিতাও লিখে ফেলেছেন, যেখানে সাদিয়ার সৌন্দর্যে মুগ্ধতার প্রকাশ ঘটেছে।
সব মিলিয়ে নতুন এই লুক ও মিষ্টি হাসিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন সাদিয়া আয়মান, আর ভক্তদের ভালোবাসায় ভরে উঠেছে তার মন্তব্যের ঘর।
What's Your Reaction?