নেপালে দাপুটে পারফরম্যান্স, সেরা খেলোয়াড় ফাবিহা বুশরা

Mar 22, 2026 - 17:20
 0  14
নেপালে দাপুটে পারফরম্যান্স, সেরা খেলোয়াড় ফাবিহা বুশরা

নেপালে অনুষ্ঠিত অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্ট শেষে ৪টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ জিতে জুনিয়র বিভাগে রানার্সআপ হয়েছে বাংলাদেশ দল।

নেপালের কাঠমান্ডু-এর নয়া বাজারস্থ বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে আয়োজিত এই প্রতিযোগিতার শেষ দিনে +৭০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতে আলোচনায় আসেন ফাবিহা বুশরা। একই দিনে পুরুষদের -৭৩ কেজি বিভাগে স্বর্ণ জিতেছেন শাহিন আহমেদ

এর আগে দ্বিতীয় দিনে মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট +৫৩ কেজি বিভাগে স্বর্ণ জিতেছিলেন আজিজা আলেয়া লিয়ন। বালক ক্যাডেট +৬২ কেজিতে স্বর্ণ পান উসাচিং মারমা বিজয় এবং বালিকা -৪৫ কেজিতে ব্রোঞ্জ জেতেন রেমি হাসি

সব মিলিয়ে বাংলাদেশের ঝুলিতে জমা হয় চারটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফাবিহা বুশরা। তিনি সেমিফাইনালে মাত্র ৪ সেকেন্ডে এবং ফাইনালে ৩০ সেকেন্ডে প্রতিপক্ষকে পরাজিত করেন।

নেপাল ক্রীড়া ফেডারেশন-এর অধীন জাতীয় জুডো সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্বাগতিক নেপালের ১৫টি ক্লাবসহ বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশ নেন। বাংলাদেশ থেকে অংশ নেওয়া ছয়জন খেলোয়াড়ই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর প্রতিনিধি ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow