বৃষ্টির কারণে বাড়ল খেলার সময়, এগিয়ে আনা হলো চতুর্থ দিনের সূচি

May 10, 2026 - 17:05
 0  13
বৃষ্টির কারণে বাড়ল খেলার সময়, এগিয়ে আনা হলো চতুর্থ দিনের সূচি

ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকায় অতিরিক্ত সময় খেলার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ কর্মকর্তারা। পাশাপাশি চতুর্থ দিনের খেলা শুরুর সময়ও এগিয়ে আনা হয়েছে।

আগের সূচি অনুযায়ী দিনের খেলা শেষ হওয়ার কথা ছিল বিকেল ৫টায়। তবে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে বৃষ্টি নামায় নির্ধারিত সময়ের আগেই চা বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। বৃষ্টির বাধা কাটিয়ে পরে বিকেল ৪টার পর আবার খেলা মাঠে গড়ায়।

নষ্ট হওয়া ওভারের ঘাটতি কমাতে ম্যাচ অফিসিয়ালরা সিদ্ধান্ত নিয়েছেন, তৃতীয় দিনের খেলা সন্ধ্যা পর্যন্ত চালানো হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এদিন খেলা চলবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত।

এ ছাড়া চতুর্থ দিনের খেলার সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত সময় সকাল ১০টার পরিবর্তে ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট আগে মাঠে নামবে দুই দল।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৪১৩ রান। জবাবে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৩৫২ রান। সফরকারীদের হয়ে আঘা সালমান ৫৭ রানে অপরাজিত আছেন। এখনও বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ৬১ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow