মনোযোগ বাড়াতে সাহায্য করে কোন অভ্যাস
বর্তমান সময়ে গভীর মনোযোগ ধরে রাখা অনেকের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার, তথ্যের অতিরিক্ত চাপ এবং অবিরাম বিনোদন মানুষের মনোযোগকে ক্রমেই দুর্বল করে তুলছে। এর প্রভাব ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মক্ষেত্রেও পড়ছে। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু নিয়মিত অভ্যাস অনুসরণ করলে মনোযোগ ধরে রাখা এবং মানসিক দক্ষতা বাড়ানো সম্ভব।
পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
মনোযোগ ও স্মৃতিশক্তির সঙ্গে পর্যাপ্ত ঘুমের সরাসরি সম্পর্ক রয়েছে। ঘুম কম হলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায় এবং কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তাই প্রতিদিন অন্তত আট ঘণ্টা ভালো ঘুম নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
মেডিটেশনের অভ্যাস গড়ে তুলুন
প্রতিদিনের ব্যস্ততা ও মানসিক চাপের মধ্যে মেডিটেশন মনকে স্থির রাখতে সহায়তা করে। এটি মানসিক অস্থিরতা কমিয়ে বর্তমান মুহূর্তে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।
মনোযোগ নষ্ট করে এমন বিষয়গুলো সীমিত করুন
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষের মনোযোগ বারবার অন্যদিকে সরিয়ে দেয়। অতিরিক্ত নোটিফিকেশন বা অপ্রয়োজনীয় স্ক্রলিং কমিয়ে আনলে মনোযোগ বাড়তে পারে।
মস্তিষ্কের ব্যায়াম করুন
যেমন শরীরের পেশির চর্চা প্রয়োজন, তেমনি মস্তিষ্ককেও সক্রিয় রাখা জরুরি। ধাঁধা সমাধান, সুডোকু, স্ক্র্যাবল বা দাবার মতো মানসিক দক্ষতাভিত্তিক খেলাগুলো মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে ভূমিকা রাখতে পারে।
নিয়মিত ব্যায়াম করুন
শারীরিক ব্যায়াম শুধু শরীরের জন্য নয়, মস্তিষ্কের জন্যও উপকারী। ব্যায়ামের মাধ্যমে রক্ত সঞ্চালন বাড়ে, মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ উন্নত হয় এবং ডোপামিন হরমোন নিঃসরণ হয়, যা মন ভালো রাখতে ও কাজে মনোযোগ ধরে রাখতে সহায়তা করে।
বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট ইতিবাচক অভ্যাস দীর্ঘমেয়াদে মনোযোগ বৃদ্ধি ও মানসিক সক্ষমতা উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।
সূত্র: ফেমিনা
What's Your Reaction?