মাদ্রিদ প্রসঙ্গে মন্তব্য, শাস্তির মুখে এনজো—চেলসির সিদ্ধান্তে এজেন্টের অসন্তোষ

Apr 4, 2026 - 19:40
 0  11
মাদ্রিদ প্রসঙ্গে মন্তব্য, শাস্তির মুখে এনজো—চেলসির সিদ্ধান্তে এজেন্টের অসন্তোষ

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি মন্তব্যকে কেন্দ্র করে আর্জেন্টাইন মিডফিল্ডার Enzo Fernandez–কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে Chelsea FC। তবে ক্লাবের এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন তাঁর এজেন্ট ও সাবেক ফুটবলার Javier Pastore

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে আজ Port Vale–এর বিপক্ষে মাঠে নামবে চেলসি। এরপর ১২ এপ্রিল ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের প্রতিপক্ষ Manchester City। এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচেই নিষেধাজ্ঞার কারণে দলে থাকবেন না ফার্নান্দেজ।

২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর ২০২৩ সালের জানুয়ারিতে পর্তুগালের Benfica থেকে রেকর্ড ১২ কোটি ১০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে চেলসিতে যোগ দেন এনজো। দীর্ঘমেয়াদি চুক্তিতে ক্লাবে আসা এই মিডফিল্ডারের ভবিষ্যৎ নিয়েও এখন প্রশ্ন উঠছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফার্নান্দেজ বলেন, বিশ্বকাপের পর তিনি নিজের ‘বিকল্প’ নিয়ে ভাববেন। পাশাপাশি স্পেনে বসবাসের আগ্রহের কথাও জানান তিনি। এ মন্তব্য ঘিরেই মূল বিতর্কের সূত্রপাত।

বিষয়টি নিয়ে গণমাধ্যম The Athletic–কে দেওয়া সাক্ষাৎকারে পাস্তোরে বলেন, ‘এই শাস্তির কোনো বাস্তব ভিত্তি নেই। এনজো নিজেও বুঝতে পারছে না কেন তাকে এমন সিদ্ধান্তের মুখে পড়তে হলো।’

তিনি আরও দাবি করেন, ফার্নান্দেজ কোনো ক্লাবের নাম উল্লেখ করেননি কিংবা চেলসি ছাড়ার ইঙ্গিত দেননি। কেবল ব্যক্তিগত পছন্দের শহর হিসেবে Madrid–এর কথা বলেছেন।

পাস্তোরে ইঙ্গিত দেন, নতুন চুক্তি নিয়ে মতবিরোধ থাকায় ক্লাবের ভেতরে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, চেলসি এনজোকে প্রাপ্য মূল্যায়ন দিচ্ছে না। তিনি বলেন, ‘বিশ্বকাপের পর আমরা আবারও আলোচনায় বসব। সমাধান না হলে বিকল্প পথ খুঁজতে হবে।’

এর আগে চ্যাম্পিয়নস লিগে Paris Saint-Germain–এর কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ফার্নান্দেজ। এরপর আর্জেন্টিনার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাদ্রিদ শহর আমার খুব পছন্দ, এটি অনেকটা বুয়েনস এইরেসের মতো।’

চেলসি কর্তৃপক্ষ এই মন্তব্যকে সম্ভাব্য ট্রান্সফারের ইঙ্গিত হিসেবে বিবেচনা করেছে। ক্লাবের কোচ Liam Rosenior জানান, এনজোর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, ‘এনজোর মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন মন্তব্য হতাশাজনক।’

পুরো ঘটনাকে কেন্দ্র করে চেলসির ভেতরের পরিস্থিতি এবং এনজোর ভবিষ্যৎ—দুটিই এখন নতুন করে আলোচনায় উঠে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow