মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর শুরু

Jun 21, 2026 - 15:52
 0  11
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর শুরু

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী Tarique Rahman

রোববার (২১ জুন) দুপুর পৌনে ৩টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট রাজধানীর Hazrat Shahjalal International Airport থেকে যাত্রা করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুই দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, এ সফরে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে।

বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী Mirza Fakhrul Islam Alamgir, সংসদের চিফ হুইপ Nurul Islam Moni, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান, চীনের রাষ্ট্রদূত Yao Wenসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এর প্রায় চার মাস পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ মোট ২৩ জন প্রতিনিধি।

শনিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ দলিল স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, সফরের প্রথম দিন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। পরদিন পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

এই সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, জনশক্তি রপ্তানি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও যোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।

পররাষ্ট্র সচিব আরও জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের কল্যাণের বিষয়েও জোরালোভাবে আলোচনা হবে।

এছাড়া, আসিয়ানের ‘ডায়ালগ পার্টনার’ এবং Regional Comprehensive Economic Partnership-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির আবেদনেও মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হবেন। আগামী ২৬ জুন সেখানে চীনের প্রেসিডেন্ট Xi Jinping-এর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে একই দিন বিকেলে তিনি বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং সন্ধ্যায় দেশে পৌঁছানোর কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow