যুদ্ধবিরতির পর পুনরায় আকাশপথ খুলল ইরাক

Apr 8, 2026 - 15:32
 0  7
যুদ্ধবিরতির পর পুনরায় আকাশপথ খুলল ইরাক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির পর নিজেদের আকাশসীমা আবার চালু করেছে ইরাক

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা আকাশপথ বুধবার থেকে পুনরায় উন্মুক্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক পরিস্থিতির উন্নতি এবং স্থিতিশীলতা ফিরে আসার প্রেক্ষাপটে বিমান চলাচল স্বাভাবিক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আজ থেকেই দেশটির আকাশসীমা বাণিজ্যিক ও অন্যান্য ফ্লাইট চলাচলের জন্য ব্যবহারযোগ্য হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে ইরাক আকাশপথ বন্ধ রাখে। তবে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় পুনরায় বিমান চলাচল শুরু করা সম্ভব হয়েছে।

সূত্র: ইরাকি নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow