লেবানন অন্তর্ভুক্ত না হলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহর সতর্কবার্তা

Apr 8, 2026 - 18:09
 0  5
লেবানন অন্তর্ভুক্ত না হলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহর সতর্কবার্তা

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ফ্রন্ট অন্তর্ভুক্ত না করা হলে এই সমঝোতা টেকসই নাও হতে পারে।

হিজবুল্লাহর পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি বলেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে হিজবুল্লাহ-ইসরায়েল ফ্রন্ট এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। যদি ইসরায়েল এই বিষয়টি অগ্রাহ্য করে, তবে শুধু লেবানন নয়—ইরানসহ পুরো অঞ্চল থেকেই এর প্রতিক্রিয়া আসতে পারে।

এদিকে বুধবার সকালে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। এই অবস্থানটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে, বর্তমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।

সংঘাত চলাকালীন সময়েও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এতে করে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, সংঘাত শুরুর পর থেকেই ইরান বারবার দাবি করে আসছে, যে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করা জরুরি। অন্যথায় আঞ্চলিক উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা কমে যাবে।

তথ্যসূত্র: আল–জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow