শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটিতে পরিবর্তন, চালু হচ্ছে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি

Apr 9, 2026 - 17:28
 0  24
শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটিতে পরিবর্তন, চালু হচ্ছে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় দেশের শিক্ষাব্যবস্থায় নতুন পরিবর্তন আনতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ শিক্ষা পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

মন্ত্রী জানান, একযোগে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নয়; বরং সক্ষমতার ভিত্তিতে বাছাই করা কিছু প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু হবে। একইসঙ্গে সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী সপ্তাহ থেকেই এই নতুন পদ্ধতির কার্যক্রম শুরু হবে। রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এর মতো কিছু প্রতিষ্ঠানে প্রথম ধাপে এটি বাস্তবায়ন করা হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে পাঠদান চলবে। সশরীরে ক্লাস হবে শনিবার, সোমবার ও বুধবার; আর অনলাইন ক্লাস হবে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। শুক্রবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।

মন্ত্রী আরও জানান, শিক্ষকদের সশরীরে প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ক্লাস পরিচালনা করতে হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রযুক্তিগত ও অবকাঠামোগত সক্ষমতা রয়েছে, সেখানেই এই পদ্ধতি কার্যকর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow